25 May 2026 Monday, 05:21 PM
১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ সোমবার, 05:21 PM
155, Jalil Sharoni, Rayermohol, Boyra, Khulna 9000
+880 1915 319448  |  info@shushilan.com
ব্রেকিং নিউজ

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন

13 April 2026 06:15 PM 68 ভিউ শিরীনা আক্তার, উপ-পরিচালক, সুশীলন

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন
শিরীনা আক্তার
উপ—পরিচালক, প্রোগ্রাম ও প্রধান জেন্ডার সেল, সুশীলন

প্রতিপাদ্য: “আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে সুশীলন প্রধান কার্যালয়সহ সকল বিভিন্ন প্রকল্প অফিসে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, মতবিনিময় সভা, কালচারাল প্রোগ ্রাম এবং সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে নারী অধিকার, জেন্ডার সমতা এবং নারী ক্ষমতায়নের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
আলোচনা সভায় নারী—পুরুষের সমতা প্রতিষ্ঠা, নারীর অধিকার নিশ্চিতকরণ, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা অংশগ্রহণ করেন এবং জেন্ডার সমতা ও নারী ক্ষমতায়ন নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের বক্তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক, সমতা ও মর্যাদাপূর্ণ সমাজ গঠনে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রের সকল স্তরে নারীর প্রতি সম্মান ও সমান সুযোগ নিশ্চিত করতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। 
এই আয়োজনের মাধ্যমে নারী ও কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা এবং মর্যাদা প্রতিষ্ঠায় সুশীলনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয় এবং একটি সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
 

প্রকল্পের গুরুত্বপূর্ন ইভেন্ট সংখ্যা: ১
ব্যাঘ্রতট - সুশীলন মুখপাত্র