22 September 2026 Tuesday, 03:33 PM
৭ আশ্বিন ১৪৩৩ মঙ্গলবার, 03:33 PM
155, Jalil Sharoni, Rayermohol, Boyra, Khulna 9000
+880 1915 319448  |  info@shushilan.com
ব্রেকিং নিউজ

সংস্থার উন্নয়নে সেল ও ইউনিটের ভূমিকা

21 September 2026 04:54 PM 8 ভিউ শিরীনা আক্তার, উপ-পরিচালক, সুশীলন

সংস্থার উন্নয়নে সেল ও ইউনিটের ভূমিকা

সুশীলনের কার্যক্রমের গুণগত মান নিশ্চিত করা এবং কারিগরি সহায়তা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠানটি বিভিন্ন সেল ও ইউনিট গঠন করেছে। বর্তমানে ৯টি সেল ও ২টি ইউনিট সমন্বিতভাবে কাজ করছে, যা পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন, দক্ষতা বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • মানব সম্পদ সেল দক্ষ জনবল নিয়োগ, উন্নয়ন এবং সমতা নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানকে এগিয়ে নিচ্ছে। নারী, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
  • জেন্ডার সেল প্রতিষ্ঠানে সমতা, সম্মান এবং জেন্ডার সংবেদনশীল পরিবেশ তৈরিতে কাজ করে। বর্তমানে কর্মীদের মধ্যে প্রায় ৪৫% নারী অংশগ্রহণ এই প্রচেষ্টারই প্রতিফলন।
  • প্রশিক্ষণ সেল কর্মীদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ মডিউল তৈরি এবং পরিবর্তিত প্রেক্ষাপটে সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কেন্দ্রও এই সেলের অধীনে পরিচালিত।
  • ফিনান্স সেল স্বচ্ছ হিসাব ব্যবস্থাপনা, আর্থিক প্রতিবেদন ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিশ্চিত করে প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তিকে শক্তিশালী করে।
  • প্রকিউরমেন্ট, লজিস্টিকস ও এডমিন সেল ক্রয়, প্রশাসন, সম্পদ ব্যবস্থাপনা ও সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করে মাঠ পর্যায়ে কার্যক্রমকে গতিশীল রাখে।
  • ইনফরমেশন, মনিটরিং, ইভ্যালুয়েশন অ্যান্ড লার্নিং সেল কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ, গুণগত মান যাচাই এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে।
  • ইন্টারনাল অডিট সেল অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ জোরদার, নীতিমালা অনুসরণ এবং স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করে।
  • রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি সেল গবেষণা ও প্রমাণভিত্তিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে প্রকল্প পরিকল্পনা, নীতিমালা উন্নয়ন এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।
  • এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল সেফগার্ড সেল পরিবেশ ও সামাজিক সুরক্ষা বিষয়গুলোকে মূলধারায় অন্তর্ভুক্ত করে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ নিশ্চিত করতে কাজ করছে।
  • অন্যদিকে, তহবিল সংগ্রহ ইউনিট দেশ—বিদেশের দাতা সংস্থার সাথে সমন্বয় করে বছরে উল্লেখযোগ্য তহবিল সংগ্রহ করে, যা প্রতিষ্ঠানের কার্যক্রম বাস্তবায়নে সহায়ক।
  • ঝুঁকি হ্রাস ও মানবিক সহায়তা ইউনিট দুর্যোগ ঝুঁকি কমানো এবং সংকটকালীন সময়ে জরুরি সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে এই ইউনিটের কার্যক্রম প্রশংসিত হয়েছে।

সামগ্রিকভাবে, সুশীলনের সেল ও ইউনিটসমূহ সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠানটির ভিশন ও মিশন বাস্তবায়নে কার্যকর অবদান রেখে চলেছে।

সংস্থার সক্ষমতায় সেল ও ইউনিট সংখ্যা: ৩
ব্যাঘ্রতট - সুশীলন মুখপাত্র