22 September 2026 Tuesday, 03:33 PM
৭ আশ্বিন ১৪৩৩ মঙ্গলবার, 03:33 PM
155, Jalil Sharoni, Rayermohol, Boyra, Khulna 9000
+880 1915 319448  |  info@shushilan.com
ব্রেকিং নিউজ

প্রতিটি মা ও নবজাতকের কাছে সেবার হাত বাড়িয়ে ইউনিসেফ রিমেন প্রকল্প

21 September 2026 05:45 PM 7 ভিউ ইয়াসমিন জাহান, প্রজেক্ট অফিসার

বোরহানউদ্দিনে স্বাস্থ্যসেবার পথ সহজ করছে সুশীলন এর বাস্তবায়িত সামাজিক ও আচরণ পরিবর্তন প্রকল্প।

একজন নারী যখন গর্ভধারণ করেন, তখনই শুরু হয় তার নিরাপদ মাতৃত্বের পথচলা। এই পথচলায় প্রযয়োজন সঠিক সময়ে সঠিক তথ্য, প্রযয়োজনীয় স্বাস্থ্যসেবা এবং পরিবারের পাশাপাশি সমাজের সহযোগিতা। আর একটি সুস্থ নবজাতকের আগমনের জন্য গর্ভকাল থেকেই নিশ্চির্ত করতে হয় মায়ের যথাযথ যত্ন ও নিয়মিত স্বাস্থ্যসেবা।

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় এই পথচলাকে আরও সহজ ও নিরাপদ করতে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে সুশীলন এর “মা, শিশু ও কিশোর—কিশোরীর কল্যাণে সামাজিক ও আচরণ পরিবর্তন প্রকল্প”।

বোরহানউদ্দিন উপজেলার স্বাস্থ্যসেবার একটি সমন্বিত চিত্র তুলে ধরে প্রকল্পের স্বাস্থ্যসেবা মানচিত্র। এই মানচিত্রে রয়েছে ১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেকা্র, ১টি পৌরসভা, ৯টি ইউনিয়ন পরিষদ, ২৯টি কমিউনিটি ক্লিনিক, ৭টি ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, ১টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং ২৩টি রিমেন সেন্টার। বিভিন্ন প্রতীক ও সংকেতের মাধ্যমে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে মানচিত্রে চিহ্নিত করা হয়েছে।

বাড়ি থেকে স্বাস্থ্যকেন্দ্র সেবার একটি সংযোগ—

মাঠপর্যায়ে সুশীলন এর সামাজিক ও আচরণ পরিবর্তন প্রকল্পের কর্মীরা নিয়মিতভাবে গর্ভবতী মা, প্রসূতি মা এবং নবজাতকের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। বাড়ি বাড়ি গিয়ে তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গর্ভকালীন চেকআপ, টিকাদান, বিপদচিহ্ন, নিরাপদ প্রসব এবং নবজাতকের যত্ন সম্পর্কে সচেতন করেন।

কোনো মা গর্ভবতী হলে তার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তালিকাভুক্ত করা হয়। এরপর এলাকা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত রিমেন সেন্টারের স্বাস্থ্যকর্মীদের কাছে সেই তালিকা পৌঁছে দেওয়া হয়। এর ফলে স্বাস্থ্যকর্মীরাও আগেভাগে জানতে পারেন কোন এলাকায় কতজন গর্ভবতী মা রয়েছেন এবং কার কখন সেবা প্রয়োজন।

এই ছোট্ট সমন্বয়ই অনেক সময় একটি মায়ের জন্য বড় ধরনের নিরাপত্তা তৈরি করে।

কারণ গর্ভকালীন স্বাস্থ্যসেবা শুধু একজন মাকে সুস্থ রাখে না; একই সঙ্গে তার গর্ভের শিশুকেও সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ তৈরি করে।

রিমেন সেন্টার সেবার আরও কাছাকাছি—

বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন রিমেন সেন্টারে গর্ভবতী মায়ের স্বাস্থ্যসেবা, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা এবং প্রাতিষ্ঠানিক প্রসবের জন্য মায়েদের উদ্বুদ্ধকরণসহ বিভিন্ন ধরনের সেবা ও সহায়তা প্রদান করা হয়।

কোনো মা বা নবজাতকের মধ্যে স্বাস্থ্যঝুঁকির লক্ষণ দেখা দিলে প্রকল্পের মাঠকর্মীরা তা দ্রুত শনাক্ত করার চেষ্টা করেন। প্রযয়োজন অনুযায়ী নিকটস্থ স্বাস্থ্যকেন্দে্র রেফার করা হয় এবং পরবর্তীতে ফলোআপ করা হয়। উদ্দেশ্য একটাই কোনো মা বা নবজাতক যেন প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন।

সমন্বয়েই এগিয়ে যায় সেবা—

এই কাজ একা করা সম্ভব নয়। তাই সুশীলন এর মাঠকর্মীরা রিমেন সেন্টারের স্বাস্থ্যকর্মী, মিডওয়াইফ, FWV, CSBA, CHCP এবং স্থানীয় স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করে কাজ করছেন।

তাদের এই সমন্বিত উদ্যোগের ফলে একজন মায়ের বাড়ি থেকে শুরু হওয়া স্বাস্থ্যসেবার পথটি ধীরে ধীরে সংযুক্ত হচ্ছে কমিউনিটি ক্লিনিক, ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেকা্র এর সঙ্গে।

“প্রতিটি মায়ের পাশে থাকতে চাই”—

এ প্রসঙ্গে রিমেন সেন্টারের FWV সোনিয়া আক্তার বলেন,

“মাঠের প্রতিটি বাড়িতে পৌঁছে প্রতিটি মায়ের পাশে থেকে এবং প্রতিটি নবজাতকের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে সুশীলন এর এসবিসি প্রকল্পের কর্মীরা কাজ করে যাচ্ছে। আমাদের অঙ্গীকার একটাই প্রতিটি মা ও নবজাতকের কাছে সময় মতো প্রয়োজনীয় ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।”

তার এই কথার মধ্যেই যেন প্রতিফলিত হয় মাঠপর্যায়ে কাজ করা কর্মীদের প্রতিদিনের অঙ্গীকার।

একজন গর্ভবতী মায়ের বাড়িতে পৌঁছানো, তার কথা মনোযোগ দিয়ে শোনা, প্রয়োজনীয় পরামর্শ দেওয়া, স্বাস্থ্যকেন্দে্র যাওয়ার জন্য উৎসাহিত করা কিংবা ঝুঁকির সময় দ্রুত রেফার করার মতো প্রতিটি কাজই একটি নিরাপদ মাতৃত্বের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

একটি নিরাপদ মা, একটি সুস্থ নবজাতক, একটি সুস্থ ভবিষ্যৎ

সুশীলন এর সামাজিক ও আচরণ পরিবর্তন প্রকল্পের মাঠকর্মীদের এই প্রচেষ্টা শুধু স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং পরিবার ও কমিউনিটির আচরণে ইতিবাচক পরিবর্তন আনা, স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মা ও নবজাতকের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করাও এই উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ।

ভোলা জেলার সাতটি উপজেলায় চলমান এই উদ্যোগের ধারাবাহিকতায় বোরহানউদ্দিনেও তৈরি হচ্ছে স্বাস্থ্যসেবা ও কমিউনিটির মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন।আজকের একটি সচেতন পরিবার আগামী দিনের একটি সুস্থ প্রজন্মের ভিত্তি তৈরি করতে পারে। আর সেই পথেই মাঠের প্রতিটি বাড়িতে পৌঁছে কাজ করে চলেছেন সুশীলন এর কর্মীরা।

একটি নিরাপদ মা।

একটি সুস্থ নবজাতক।

একটি সুস্থ ভবিষ্যৎ।

প্রকল্পের গুরুত্বপূর্ন ইভেন্ট সংখ্যা: ৩
ব্যাঘ্রতট - সুশীলন মুখপাত্র