22 September 2026 Tuesday, 03:32 PM
৭ আশ্বিন ১৪৩৩ মঙ্গলবার, 03:32 PM
155, Jalil Sharoni, Rayermohol, Boyra, Khulna 9000
+880 1915 319448  |  info@shushilan.com
ব্রেকিং নিউজ

সুশীলন বাস্তবায়িত স্বপ্ন-২ প্রকল্প

21 September 2026 05:25 PM 4 ভিউ ইসমাইল হোসেন, প্রকল্প সমন্বয়কারী

স্বপ্ন প্রকল্প বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ ও উন্নয়ন সহযোগীদের সহায়তায় বাস্তবায়িত একটি গুরুত্বপূর্ণ দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ। ২০২৩ সালের ০১ জুলাই স্থানীয় সরকার বিভাগের আওতায় “উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন)—২ শীর্ষক প্রকল্প দেশের ১২টি জেলার তৃণমূল পর্যায়ে সুবিধাবঞ্চিত গ্রামীণ হতদরিদ্র নারীদের সম্পৃক্ত করে গ্রামীণ সড়ক ও অন্যান্য অবকাঠামো মেরামত কাজে নিয়োজিত করে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের সাথে সাথে বাধ্যতামূলক সঞ্চয় সৃষ্টি করে কাঙ্খিত মানবিক ও কারিগরী দক্ষতা উন্নয়নের মাধ্যমে আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডে সম্পৃক্ত করার উদ্দেশ্যে কাজ শুরু করে।

প্রকল্পের বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করেছে ইউএনডিপি বাংলাদেশ, ম্যারিকো বাংলাদেশ এবং সুইডেন দূতাবাস। প্রকল্পের কার্যক্রম ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হবে। প্রকল্পটি বাংলাদেশের ১২টি জেলায় বাস্তবায়িত হচ্ছে যার মধ্যো সুশীলন দক্ষিনাঞ্চালের ৪টি জেলা বাগেরহাট, পিরোজপুর, পটুয়াখালী ও গোপালগঞ্জ জেলার ১০টি উপজেলার ৮৩টি ইউনিয়নে বাস্তবায়ন সহযোগী হিসেবে সহযোগীতা করছে।

স্বপ্ন প্রকল্পের প্রধান কাজসমূহ:

  • হতদরিদ্র, সুবিধাবঞ্চিত, অসহায়, বিধবা, স্বামী পরিত্যক্তা নারীদেরকে নিয়োজিত করে গ্রামীণ সড়ক ও অবকাঠামো রক্ষণাবেক্ষণ।
  • কারিগরি/বৃত্তিমূলক দক্ষতা উন্নয়ন এবং আনুষ্ঠানিক খাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা করা।
  • এন্টারপ্রাইজ(উদ্যোক্তা) উন্নয়ন ও স্থানীয়ভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা।
  • সকল উপকারভোগীকে ৭ টি বিষয়ে জীবন দক্ষতা প্রশিক্ষণ প্রদান।
  • উপকারভোগীদেরকে ক্ষুদ্র স্বাস্থ্য বীমা সুবিধার আওতায় নিয়ে আসা।
  • জেন্ডার সমতা উন্নয়ন ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা। নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা ও কমিউনিটি কার্যক্রম সক্রিয় করা।
  • জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল বিষয়ে ইউপি স্থায়ী কমিটির সক্ষমতা উন্নয়ন। সামাজিক সুরক্ষা, অধিকার ও সামাজিক অন্তর্ভুক্তি জোরদার করা ।
  • দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিভিন্ন কার্যক্রম এবং ইউপিসহ অন্যান্য প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি।
  • স্থানীয় সরকারও অন্যান্য সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানসমূহের সেবা সরবরাহ প্রক্রিয়াকে সহজিকরণ।
  • স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সেচ্ছাসেবক দল গঠন।
  • পুষ্টি, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা বৃদ্ধি
  • স্থানীয় সরকার ও কমিউনিটি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় ও লিংকেজ তৈরি।

প্রকল্প বাস্তবায়নাধীন এলাকার মধ্যে বাগেরহাট, পিরোজপুর,পটুয়াখালী ও গোপালগঞ্জ জেলা :

  • বাগেরহাট জেলার (চিতলমারী, মোড়লগঞ্জ ও শরনখোলা) ৩টি উপজেলা, পিরোজপুর জেলার সদর ও ইন্দুরকানি ২টি উপজেলা, পটুয়াথীলর গলাচিপা ও দশমিনা ২টি উপজেলা এবং গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া, মকসেদপুর ও টঙ্গিপাড়াসহ ৩টি উপজেলাসহ  মোট ১০টি উপজেলা।
  • ইউনিয়ন — ৮৩ টি
  • উপকারভোগীর সংখ্যা — ২৯৮৮ মোট

জেলা, ইউনিয়ন সংখ্যা, উপকারভোগী, আইজিএ, শিক্ষানবীশ, উদ্যোক্তা এফএসই এবং অন্যান্য সংখ্যা                                    

১          বাগেরহাট ২৭        ৯৭২       ৬৫৪       ১৫৪       ২৮        ১০৬       ৩০        ৯৭২

২          পিরোজপুর           ১২         ৪৩২      ২৪০       ৯৪         ১৬        ৪৮        ৩৪        ৪৩২

৩          পটুয়াখালী            ১৮        ৬৪৮      ৪৭৩      ৫০        ২০        ৮২        ২৩        ৬৪৮

৪          গোপালগঞ্জ            ২৬        ৯৩৬      ৬০৯      ১৭০       ২৭        ৯৭        ৩৩        ৯৩৬

            মোট      ৮৩        ২৯৮৮    ১৯৭৬     ৪৬৮      ৯১         ৩৩৩     ১২০       ২৯৮৮

প্রকল্পের সামগ্রিক সফলতা

  • বাগেরহাট জেনের ৮৩টি ইউনিয়নের মোট ২৯৮৮ জন হতদরিদ্র, সুবিধাবঞ্চিত, অসহায়, বিধবা/স্বামী পরিত্যক্তা নারীদেরকে লটারীর মাধ্যমে নির্বাচন ও নিয়োজিত করে ২৬৫১টি গ্রামীণ সড়ক ও অবকাঠামো রক্ষণাবেক্ষণ কাজ সম্পাদন করা হয়েছে।
  • ১০০ ভাগ উপকারভোগীকে ই—পেমেন্ট (বিকাশ) এর আওতায় আনা সম্ভব হয়েছে যা মজুরী প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করেছে।
  • গ্রামীণ সড়ক ও অবকাঠামো রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের মজুরি বাবদ টাকা  ৬৬,৯৫০,৭২৫/— টাকা (৯টি চক্রে ২৯৮৮ উপকারভোগী ১৬,৫৫,৮৭,৪০০/—টাকা মুজুরী প্রদান। ৩২৩২জন উপকারভোগীকে ৪,১৩,৯৬,৮৫০/— টাকা সঞ্চয়) মোবাইল আর্থিক সেবার মাধ্যমে সমুদয় মজুরি প্রদান করা হয়েছে।
  • ৮৩টি ইউনিয়নে ২৪৯টি জড়ঃধঃরড়হধষ ঝধারহমং ধহফ ঈৎবফরঃ অংংড়পরধঃরড়হ (জঙঝঈঅ) গ্রুপ গঠনের মাধ্যমে ২৯৮৮ জন স্বপ্ন (ঝডঅচঘঙ) সুবিধাভোগী (৩,৬০০*২ এবং ১,২০০*২ ) হারে ২,১৬,৩২,৮০০ টাকা সঞ্চয় করে আয়বর্ধক কার্যক্রম শুরু করেছেন। সকল উপকারভোগী গড়ে ২—৩ টি করে আয় বৃদ্ধিমূলক কাজে নিয়োজিত হয়েছে।
  • ২৯৮৮ জন নারীকে  ৫টি বিষয়ে জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন প্রদান করা হয়েছে।
  • ৬১জন সরকারী সেবাদানকারীর প্রতিষ্ঠানের  প্রতিনিধিদের নিয়ে প্রশিক্ষক পুল গঠনের জন্য জীবিকা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষনের প্রশিক্ষকদের ৫দিন ব্যাপি প্রশিক্ষন প্রদান করা হয়েছে।
  • ১৯৭৬  উপকারভোগী ট্রেড ভিত্তিক জীবিকা উন্নয়ন(আইজিএ) প্রশিক্ষন প্রদান করা হয়েছে। এর মধ্যে ১৯৭৬ জন উপকারভোগী আইজিএ ইনপুটস সার্পোট ৯৮,৮০,০০০/—টাকা প্রদান করা হয়েছে।
  • ৩৩৩ জন উপকারভোগীকে ফরমাল সেক্টরের চকিুরীর জন্য গামের্ন্টস বিষয়ক প্রশিক্ষন প্রদান করা হয়েছে এবং ৭৯% নারীকে গামেন্টসসহ বিভিন্ন সেক্টরে চাকুরী পেতে সহযোগীতা করা হয়েছে।
  • ৪৬৮ জন উপকারভোগীকে শিক্ষানবীশ(গুরু—শিষ্য) হিসেবে পার্লার,দর্জি,ব্লকবাটিক ও হস্তশিল্পসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষন প্রদান করা হয়েছে এবং ৩৩,৬৯,৬০০ টাকা সহযোগীতা প্রদান করা হয়েছে।
  • ৯১ জন উপকারভোগীকে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষনসহ  প্রত্যেকে ৪০হাজার  টাকা করে মোট ৩৬,৪০,০০০ টাকা ব্যবসা শুরুর জন্য সহযোগীতা প্রদান করা হয়েছে।
  • ৯১ জন নারী উদ্যোক্তাকে উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসায় ব্যবস্থাপনা এবং এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) প্রশিক্ষণ  বিষয়ক প্রশিক্ষন প্রদান এবং হিসাব ব্যবস্থাপনার জন্য ১টি করে মোট ৯১টি স্মার্ট ফোন প্রদান করা হয়েছে।
  • অভিযোজনের মাধ্যমে সফল অভিযোজিত জীবিকা প্রযুক্তির পরিধি বিস্তারের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের বাগেরহাট জেলা পর্যায়ে ১টি  পরামর্শ বিষয়ক কর্মশালা ও ইউনিয়ন পর্যায়ে ৮৩টিসহ মোট ৮৭টি কর্মশালার মাধ্যমে ২২৭৪জনের উক্ত বিষয়ে শেয়ারিং করা হয়েছে।
  • ৮৩টি ইউনিয়নে ১টি করে ক্লাইমেট এ্যাডাপটিভ (জলবায়ু সহনশীলন) প্রর্দশনী প্লট নির্ধারন ও ইনপুটস সার্পোট প্রদানের মাধ্যমে কৃষি প্রর্দশনী প্লট স্থাপনা করা হয়েছে। প্রত্যেকে ৮,৫০০টাকা করে প্রদর্শনী প্লট তৈরীতে মোট ৭,০৫,৫০০ টাকা আর্থিক সহযোগতী প্রদান করা হয়েছে।
  • ৪টি জেলার ১০টি উপজেলায় সরকারী বেসরকারী,এনজিও ও ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের ৫৬৩ জন প্রতিনিধি নিয়ে লোকাল ইনভেস্টমেন্ট এক্সপ্লোর বিষয়ক ২বার করে কর্মশালার মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে নেটওর্য়াকিং, বাজারে প্রবেশ ও সহযোগীতা গ্রহনের সেতু বন্ধন তৈরী করা হয়েছে।
  • ৪টি জেলার ১০টি উপজেলায় উপজেলা বেস্ট প্রাকটিশনারদের নিয়ে ৮টি  পেয়ার লানিং কর্মশালা করা হয়েছে এবং ১০টি জেলার ৮৩টি ইউনিয়নের ৭৮ জন ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়েছে।
  • ১ম বর্ষে ২৯৮৮জন এবং ২য় বর্ষে ১৬৯৫জন উপকারভোগীকে ক্ষুদ্র স্বাস্থ্য বীমার আওতায় আনা হয়েছে এবং তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে। তারা ঘরে বসেই অনলাইনে গুনগত স্বাস্থ্য পরামর্শ সেবা গ্রহন করতে পারছে।
  • ২৫৫৬টি উন্নত জাতের (কেরালা জাতের)নারিকেল চারা ২৩৯০ জন উপকারভোগী ও  ৮৩টি ইউনিয়ন পরিষদে ১৬৬টি বিতরন করার মাধ্যম পারিবারিক পুষ্টি চাহিদা পুরনে সহায়তা করা হয়েছে।
  • ৮৩টি ইউনিয়ন পরিষদের ২৩৭০জন সদস্যকে জেন্ডার রেছপন্সছিভ উন্নয়ন পরিকল্পনা ও জলবায়ু পরিবর্তনের অভিযোজন কৌশল এবং দুর্যোগ ঝুকি মোকাবেলায় সক্ষমতা/দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন প্রদান করা হয়েছে। ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সক্রিয় করতে পুন:গঠন ও নিয়মিত ৬বার ত্রৈ—মাসিক সভা করা হয়েছে।
  • ৮৩টি ইউনিয়ন পরিষদের নারী নির্যাতন প্রতিরোধ কমিটি(এনএনপিসি) পুন:গঠন ও ২১৪০জন সদস্যকে সরকারী নির্যাতন প্রতিরোধ ও সেবা গ্রহন সর্ম্পেকে ওরিয়েন্টশন প্রদান ও সক্রিয় করাসহ ৩বার ত্রৈ—মাসিক সভা করা হয়েছে।
  • ১০টি উপজেলা ও ৮৩টি ইউনিয়নের বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের ১৬৭০জন কর্মকর্তাদের জেন্ডার রেছপন্সসিভ পাবলিক সার্ভিস বিষয়ক প্রশিক্ষন প্রদান করা হয়।
  • ৮৩টি ইউনিয়নের উপকারভোগী ও কমিউনিটির ২৫৫৪জন নারী ও কিশোরীদের পুষ্টি সেশনের মাধ্যমে অপুষ্টি ও অণুপুষ্টির ঘাটতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং নারীদেরকে সুষম খাদ্যের জন্য বর্ধিত আয় ব্যয় করতে উৎসাহিত করা হয়েছে।
  • ১০টি উপজেলার ২৬টি স্কুল ও মাদ্রাসার ২০২৭জন কিশোর—কিশোরীকে যৌন ও প্রজনন স্বাস্থ্য (এসআরএইচ), মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা (এমএইচএম) এবং সুষম পুষ্টি বিষয়ক সচেতন করা হয়েছে।
সমাপ্ত প্রকল্প সংখ্যা: ৩
ব্যাঘ্রতট - সুশীলন মুখপাত্র